Hi, আমি প্রবীর নাগ,
একজন লাইফ কোচ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট এক্সপার্ট এবং Cosmoshakti Lifestyle Hub এর প্রতিষ্ঠাতা।
আমি দীর্ঘদিন ধরে মাইন্ডফুলনেস মেডিটেশন এবং ব্রিথিং এক্সারসাইজ এর সাথে যুক্ত আছি এবং সেই সাথে আকর্ষণের নিয়মকে যুক্ত করে এক অভিনব ও দুর্দান্ত কার্যকরী 369 Technique তৈরী করেছি এবং এর উপকারীতা আপনাদের সবার কাছে ছড়িয়ে দিতে চাই।
আমি একটি মিশনে আছি, যাতে 100,000 জন বাঙ্গালী কর্মরত পেশাদারদের (Working Professionals) মাইন্ডফুলনেস, শ্বাসের কৌশল এবং আকর্ষণের নিয়মের শক্তি ব্যবহার করে মানসিক চাপ কাটিয়ে উঠতে এবং সুখ, সাফল্যপূর্ণ এক আনন্দময় সুন্দর জীবন অর্জন করাতে সাহায্য করা এবং সেই সাথে বাঙ্গালী ডিজিটাল কোচের পরবর্তী এক সেট তৈরি করা যাতে আরও বেশি সংখ্যক লোক এই 3 টি টুলসের দুর্দান্ত সুবিধা গুলি নিতে পারে এবং সুখ ও সমৃদ্ধি পূর্ণ জীবনযাপন করতে পারে। এই কারণেই আমি বাংলাতে দ্য কসমোশক্তি স্ট্রেস রিলিফ মডেল এবং দ্য কসমোশক্তি হ্যাপিনেস চ্যালেঞ্জ তৈরি করেছি।